1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার - কুমিল্লার খবর
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুইদিনে ৩৩০০ শিক্ষার্থীর ইফতার আয়োজন নোবিপ্রবি ছাত্রশিবিরের কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ১ লাখ টাকা জরিমানা ও মুড়ির মিল সিলগালা

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।।

গত ২৭/০২/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকা হতে ০৩.৩০ ঘটিকার সময় বাদী মোসাঃ নাছরিন আক্তার (৩৫), স্বামী-মৃত এমদাদুল হক, সাং-উজিরাকান্দি, থানা-তিতাস, জেলা-কুমিল্লা’এর বসত ঘরের গেইটের তালা ভেঙ্গে প্রবেশ করে হাত-পা বেঁধে আঘাত করে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনার বাদীর অভিযোগের প্রেক্ষিতে তিতাস থানার মামলা নং-১৪, তাং-২৭/০২/২০২৬ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলা রুজু হয়। উক্ত ডাকাত দল একই রাতে রাত অনুমান ০১:০০ হতে ০২:০০ ঘটিকার যে কোন সময়ে বাদী মঞ্জুরা বেগম, স্বামী-মৃত মমতাজ মিয়া, সাং-কাকিয়াখালী, থানা-তিতাস, জেলা-কুমিল্লা’এর দরজা ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে বাদীর মুখ চেপে ধরে পরিবারের অন্যান্য সদস্য কে জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে ভরি স্বর্ণালংকার, ও অন্যান্য মূল্যবান জিসিনপত্রসহ মালামাল ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনার বাদীর অভিযোগের প্রেক্ষিতে তিতাস থানার মামলা নং-১৫, তাং-২৭/০২/২০২৬ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলা রুজু হয়।উল্লেখিত পৃথক পৃথক ০২ টি মামলা রুজুর প্রেক্ষিতে জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম, পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এবং সহকারি পুলিশ সুপার দেবিদ্বার সার্কেল) এর নেতৃত্বে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও ডিবির টিম এবং অফিসার ইনচার্জ, দাউদকান্দি মডেল থানা ও দাউদকান্দি থানার টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস/দাউদকান্দি থানার বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে ১২ জন ডাকাত গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে নিম্নবর্ণিত লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে উল্লেখিত মামলার ঘটনাসমূহের চান্দিনা, দাউদকান্দি,তিতাস,ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন থানার পূর্বের ০৯টি ডাকাতি মামলার রহস্য উদঘাটন হয়েছে।

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা:-

১. মোঃ জীবন মিয়া (৪৫), পিতা-মৃত সাহেব আলী, মাতা-মৃত বানেছা খাতুন, গ্রাম-হাঁটাস, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছ)
২. মোঃ দেলোয়ার হোসেন (৪৫), পিতা-মৃত চারু মিয়া, মাতা-রোকিয়া বেগম, গ্রাম-পশ্চিম মলয়, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার বিভিন্ন থানায় ০৪ টি মামলা রয়েছে);
৩. মোঃ আনোয়ার হোসেন (৪৫), পিতা-মৃত সিরাজ ভূইয়া, মাতা-জয় বাহার খাতুন, গ্রাম- আমিরাবাজ, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ০২ টি মামলা রয়েছ)
৪. মোঃ নাসির (৩৬), পিতা-মৃত আবুল কাশেম, মাতা- মৃত মনোয়ারা বেগম, গ্রাম-হরিপুর, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ০৭ টি মামলা রয়েছে)
৫. আবু তাহের (২২), পিতা-মৃত জাহেদ আলী, মাতা-মৃত আম্বিয়া বেগম, গ্রাম-দক্ষিণ মোহাম্মদপুর, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ০৬ টি মামলা রয়েছে);
৬. মোঃ জামাল (হ কুদ্দুস (৪০), পিতা-মৃত মুনতাজ মিয়া, মাতা-মৃত পেয়ারা বেগম, গ্রাম-কালা সোনা, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় ০২ টি মামলা রয়েছে)
৭. মোঃ ওবাইদুল (৩৫), পিতা-আব্দুল হামিদ, মাতা-মোছঃ ফজিলত নেছা, গ্রাম-মোহনপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা।
৮. মোঃ হানিফ (২৯), পিতা-মোঃ মোস্তফা, মাতা-নীলুফা বেগম, গ্রাম-অম্বরপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা: (পূর্বে সিএমপি, চট্টগ্রামের বিভিন্ন থানায় ০৩ টি মামলা রয়েছে)
৯. মোঃ সৌরভ হোসন (২২), পিতা-আমির হোসেন, মাতা-রহিমা বেগম, গ্রাম-গাবদার গা, থানা- ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর; (পূর্বে ডিএমপি, ঢাকার বিভিন্ন থানায় ০৩ টি মামলা রয়েছে)
১০. মোঃ জহির (৪৮), পিতা-মোঃ লতিফ, মাতা-সাহার বানু, গ্রাম-পূর্ব পুনকারা, থানা-ব্রহ্মণপাড়া, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ১২ টি মামলা রয়েছে)
১১. মোঃ মকবুল হোসেন (৩৭), পিতা-মৃত আলী হোসেন, মাতা-সাফিয়া বেগম, গ্রাম-বেখিনাঘর, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় ০২ টি মামলা রয়েছে)
১২. মোঃ কামাল (৩২), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-মৃত মিরুজা বেগম, গ্রাম-দক্ষিণ নগর, থানা-দাউদকান্দি মডেল থানা, জেলা-কুমিল্লা: (পূর্বে কুমিল্লা এবং চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে)

উদ্ধার/জব্দকৃত আলামতের বর্ণনা:-

১। ০১ (একটি) স্বর্ণের চেইন, ০৩ (তিনটি) স্বর্ণের কানের দুল, রূপার নূপুর ০১ জোড়া, রূপার বেসলাইট ০১ টি, রূপার চেইন ০১ টি,

২। ০১ টি সিলভার রংয়ের ডিজিটাল ক্যামেরা, ০২ টি কষ্টি পাথর, ০১ টি টর্চ লাইট, ০১ টি ব্লেন্ডার মেশিন

৩। ০২ টি কাঠের বাটযুক্ত ছুরি, ০১ টি হলুদ রংয়ের কাটার ২৪ ইঞ্চি, একটি হলুদ রংয়ের কাটার, যাহা লম্বা ২৪ ইঞ্চি, একটি লোহার শাবল, যাহা লম্বা ৩২ ইঞ্চি, একটি লোহার রড, যাহা লম্বা ২৬ ইঞ্চি

৪। ৫টি সিটিগোল্ড এর চুরি, ০১টি সিটিগোল্ড এর বেসলাইট, ১২টি বিভিন্ন রংয়ের হাফ প্যান্ট ও মুখোশ, একটি ট্রাভেলস ব্যাগ,

৫। ০২টি EVERYOAY ব্রান্ডের প্যাকেট ১/২ কেজি করে, ০১টি Ferrleaf ব্রান্ডের দুধের প্যাকেট,

৬। ০১টি কালো রংয়ের Starlite ব্রান্ডের টর্চ লাইট, ০১টি GEEPAS ব্রান্ডের ব্রান্ডার মেশিন,

৭। ০২টি Glucerna ব্রান্ডের দুধের কৌটা, ০১টি mi ব্রান্ডের রাউটার মেশিন চার্জারসহ,

৮। ০১টি চোট চার্জ লাইট, ০২টি বেডশীট ও বালিশের কভার,

৯। বিভিন্ন মডেলের মোবাইল ফোন ১৩ টি

১০। ০২ টি সিএনজি

১১। নগদ ৩৭,২৪৭/- টাকা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর