1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
২৫ ফেব্রুয়ারি 'জাতীয় শহীদ সেনা দিবস' উপলক্ষ্যে আয়োজিত ইফতার-২০২৬ অনুষ্ঠিত - কুমিল্লার খবর
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবুর পিতার ইন্তেকালে কৃষিমন্ত্রীর শোক! নিমসার কাঁচাবাজারে টোলের নামে চাঁদাবাজি, যৌথ অভিযানে ৯ জন গ্রেফতার ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ইফতার-২০২৬ অনুষ্ঠিত নবীন কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে — মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য এবং কৃষি মন্ত্রী কুমিল্লার বুড়িচংয় “জাবেদ মেম্বারের”নেতৃত্বে রাতভর চলে গোমতীর পাড়ের মাটি লুট বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগের পরও ‘ভূতুরে বিল, ক্ষুদ্ধ এলাকাবাসী, সিরিজ রিপোর্ট-১ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ইফতার-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ইফতার-২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার): গত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সেনাসদস্যগণের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে এবং শহিদ পরিবারের সদস্যবৃন্দের সম্মানে আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে একটি মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত ছিলেন। তিনি শহিদ পরিবারের সদস্যগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। পাশাপাশি, মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যবৃন্দ তাঁদের বিভিন্ন দাবি ও প্রাসঙ্গিক বিষয়সমূহ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রী এ সকল বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।উক্ত ইফতার অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী; প্রতিরক্ষা উপদেষ্টা; সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ; প্রধানমন্ত্রীর মুখ্যসচিব; ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ; শহিদ পরিবারের সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর