1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় মাদরাসা প্রিন্সিপালের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও শ্যালক আটক - কুমিল্লার খবর
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ২৫শে ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির! বরুড়ায় ‘সম্মিলিত একতা সংগঠন’র উদ্যোগে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। কুমিল্লায় মাদরাসা প্রিন্সিপালের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও শ্যালক আটক লাকসামে পিএফজির মতবিনিময় সভা: নির্বাচনোত্তর সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান কুমিল্লা দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বিএনপি নেতার গাড়ি প্রবেশে অসুবিধা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ খাদ্যে অতিরিক্ত হেভি মেটাল নিয়ে উদ্বেগ, মান নিয়ন্ত্রণ জোরদারের আহ্বান বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা কমিটি নিয়ে বিতর্ক কেন্দ্রীয় সভাপতির অফিসে কুমিল্লা জেলা বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় মাদরাসা প্রিন্সিপালের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও শ্যালক আটক

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় মাদরাসা প্রিন্সিপালের রহস্যজনক মৃত্যু, স্ত্রী ও শ্যালক আটক

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা হাউজিং এস্টেটের ৪ নম্বর সেকশনে অবস্থিত জান্নাতুন নাঈম মহিলা মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালমানের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। একই দিন বিকেল ৩টায় নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, মৃত্যুকে ঘিরে সন্দেহের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দাফন না করে ময়নাতদন্তের জন্য পাঠায়।নিহত মাওলানা সালমান কুমিল্লার লালমাই উপজেলার দাপাড় গ্রামের মাওলানা আব্দুর রহমানের বড় ছেলে। তার মৃত্যু স্বাভাবিক নয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও তার ছোট ভাই ইহসান। তিনি দাবি করেন, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”প্রাথমিক তদন্তের অংশ হিসেবে লালমাই থানা পুলিশ নিহতের স্ত্রী জান্নাত ও শ্যালক মাহমুদুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।লালমাই থানার এসআই ফারুক ও এসআই প্রদীপ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর