1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - কুমিল্লার খবর
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে নেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক: কুমিল্লায় গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে কাজ করতে চাই- মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন  শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ পাবে সুন্দর প্রজন্ম –কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রী বাংলাদেশ সম্মেলিত পেশাজীবি পরিষদের কুমিল্লায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন “সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাত গড়ার অঙ্গীকার স্বাস্থ্য মন্ত্রীর” একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন নগদ টাকা পাওয়া যাবে ‘ফ্যামিলি কার্ডে’, প্রথমে পাবেন যারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী! 

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথমবারের মতো আজ শনিবার, সকাল ১০টা ১০ মিনিটে (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন।কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন।এসময় সংশ্লিষ্টরা কিছুক্ষণের জন্য ভুলে যান তারা দেশের প্রধানমন্ত্রীকে এতো কাছাকাছি পেয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপন করেন এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর