1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে নেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক: কুমিল্লায় গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন  - কুমিল্লার খবর
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে নেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক: কুমিল্লায় গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে কাজ করতে চাই- মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন  শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ পাবে সুন্দর প্রজন্ম –কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রী বাংলাদেশ সম্মেলিত পেশাজীবি পরিষদের কুমিল্লায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন “সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাত গড়ার অঙ্গীকার স্বাস্থ্য মন্ত্রীর” একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন নগদ টাকা পাওয়া যাবে ‘ফ্যামিলি কার্ডে’, প্রথমে পাবেন যারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী! 

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে নেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক: কুমিল্লায় গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন 

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_131072

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে নেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক: কুমিল্লায় গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন 

স্টাফ রিপোর্টার।।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে স্থানান্তরের বিষয়ে কুমিল্লাবাসীর সঙ্গে আমার মতের মিল রয়েছে। কারাগারটি শহরের বাইরে নির্মাণের বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে আছে বলেও জানান তিনি।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা সার্কিট হাউস-এ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।জাকারিয়া তাহের সুমন বলেন, ভবন নির্মাণে অবশ্যই আইন মেনে চলতে হবে। অতীতে যারা আইন অমান্য করে উঁচু দালান নির্মাণ করেছেন, সেসব ভবন তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা সমীচীন নাও হতে পারে। তবে অবৈধভাবে নির্মিত ভবনের মালিকদের জরিমানার আওতায় আনা যেতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কেউ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নেবে বলে জানান তিনি।কুমিল্লা শহরকে যানজটমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন মন্ত্রী। তিনি বলেন, শৈশবে যে কুমিল্লায় তিনি বেড়ে উঠেছেন, সেটি ছিল অনেক বেশি পরিবেশবান্ধব। বর্তমানে বড় বড় অট্টালিকা ও অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় নগরের পরিবেশ ও চলাচল ব্যবস্থা পরিবর্তিত হয়েছে। তাই সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে পরিকল্পিত নগরায়নের প্রয়োজন রয়েছে।তিনি আরও বলেন, নগরটিকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি বলে উল্লেখ করেন তিনি।মতবিনিময়সভায় কুমিল্লা সিটি করপোরেশন-এর প্রশাসক মো. শাহ আলম, জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর