1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শিশুদের হাসি-আনন্দে রঙিন চাইল্ড হেভেন স্কুল!  - কুমিল্লার খবর
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের হাসি-আনন্দে রঙিন চাইল্ড হেভেন স্কুল!  কুমিল্লায় নির্মান শ্রমিককে খুন করে লাশ গুম করার চেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা সদর-০৬ সংসদীয় আসনের ২২নং ওর্য়াড বিএনপি’র জনসভা অনুষ্ঠিত।  বিদেশে থেকেও মামলার আসামি আওয়ামী লীগের দুই নেতা সত্য-ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান: হাত পানজা মার্কায় ভোট চাইলেন মাওলানা ইয়াছিন নূরী রেইসকোর্স নুর মসজিদে জুমার নামাজ আদায় করলেন ধানের শীষের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী কুমিল্লা নগরীতে ধানের শীষের জনসংযোগ— নেতৃত্বে মনিরুল হক চৌধুরী কুমিল্লা’য় ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭ নং, ৮ নং ও ১০ নং ওয়ার্ডের ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী’র উঠান বৈঠক অনুষ্ঠিত

শিশুদের হাসি-আনন্দে রঙিন চাইল্ড হেভেন স্কুল! 

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

শিশুদের হাসি-আনন্দে রঙিন চাইল্ড হেভেন স্কুল! 

আব্দুর রহমান সাঈফ।।

শিশুদের প্রাণবন্ত কোলাহল, উচ্ছ্বসিত হাসি আর বর্ণিল সাজসজ্জায় উৎসবমুখর হয়ে উঠেছিল কুমিল্লা সদর উপজেলার কমলাপুর এলাকার চাইল্ড হেভেন পাবলিক স্কুল প্রাঙ্গণ। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ–২০২৬ উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনভর এক আনন্দঘন পরিবেশে মিলিত হয় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা।বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ফিতা কেটে তিন দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আজকের পত্রিকা ও রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসস-এর কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর রহিম (পোস্ট মাস্টার)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংক কোটবাড়ি উপশাখার ইনচার্জ মোহাম্মদ আলী আহসান তারেক, সহকারী অধ্যাপক রুপক রায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইকবাল হোসেন, ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম, আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী সারোয়ার আলম সজিব এবং সমাজসেবক মাস্টার আশুতোষ দাশ।অনুষ্ঠানে অতিথিদের ক্রীড়া প্রতিযোগিতার ক্যাপ পরিয়ে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছায় সম্মাননা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার, অভিভাবক সদস্য জোবাইদা আক্তারসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের উপদেষ্টা শামসুন্নাহার সালমা।প্রতিযোগিতা পর্বে শিশুদের অংশগ্রহণে ছিল বেলুন দৌড়, পতাকা দৌড়, হাঁস দৌড়, ব্যাঙ দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ফুল কুড়ানো, স্মৃতিশক্তি যাচাই, পাখি উড়ে–পশু উড়ে, জল-ডাঙা খেলাসহ নানা ঐতিহ্যবাহী খেলাধুলা। পাশাপাশি একক ও দলীয় নৃত্য, ডিসপ্লে পরিবেশনা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। মাঠজুড়ে শিশুদের উচ্ছ্বাস আর অভিভাবকদের করতালিতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ বলেন,“শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে এমন সুন্দর আয়োজন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চাইল্ড হেভেন পাবলিক স্কুলের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়, যা শিশুদের মনে আনন্দময় স্মৃতি হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর