1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বিদেশে থেকেও মামলার আসামি আওয়ামী লীগের দুই নেতা - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ১০ দফা সুপারিশমালা! আওয়ামী আইনজীবীদের প্রতিহত করতে কুমিল্লায় বিক্ষোভ বাংলাদেশের ক্রীড়াঙ্গনার ও ক্রীড়া জগতে খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর আহ্বান রাজনৈতিক দলের কেউ না থাকা। কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার। প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিদেশে থেকেও মামলার আসামি আওয়ামী লীগের দুই নেতা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

বিদেশে থেকেও মামলার আসামি আওয়ামী লীগের দুই নেতা

হালিম সৈকত,মেঘনা-তিতাস কুমিল্লা।।

বিদেশে অবস্থান করেও মামলার আসামি হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। তারা হলেন— জগতপুর ইউনিয়নের জগতপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক ভূইয়ার ছেলে, লন্ডন প্রবাসী মোঃ আমিনুল ইসলাম ভূইয়া ইয়াছিন (মামলার ১৯ নম্বর আসামি) এবং উজিরাকান্দি গ্রামের যুবলীগ নেতা শফিকুল ইসলাম ভূইয়া, পিতা মরহুম আশরাফ উদ্দিন ভূইয়া (১৮ নম্বর আসামি)।জানা গেছে, দুজনের কেউই বর্তমানে এলাকায় অবস্থান করছেন না। আমিনুল ইসলাম ভূইয়া ইয়াছিন দীর্ঘ ২৬ বছর ধরে স্থায়ীভাবে লন্ডনে বসবাস করছেন। অভিযোগিত হামলার সময়ও তিনি লন্ডনেই ছিলেন বলে পরিবার দাবি করেছে। অন্যদিকে, যুবলীগ নেতা শফিকুল ইসলাম গত ৫ আগস্টের পর থেকে ঢাকায় অবস্থান করছেন এবং সরকার পরিবর্তনের পর একবারও এলাকায় যাননি বলে জানা যায়।তাদের প্রশ্ন, দেশে না থেকে এবং ঘটনাস্থলে উপস্থিত না থেকেও কীভাবে তারা হামলায় জড়িত হলেন? তারা কি কোনো ব্যক্তিগত আক্রোশের শিকার? স্থানীয় সূত্রে জানা যায়, তিতাসের এক সাবেক বিএনপি নেতার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে তাদের। সেই বিরোধের জের ধরেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি শুরুতে তেমন আলোচিত না হলেও বর্তমানে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।উল্লেখ্য, গত ২২ জানুয়ারি হোমনা উপজেলায় স্বতন্ত্র এমপি পদপ্রার্থী এপিএস এম এ মতিন খান নির্বাচনী প্রচারণায় গেলে একদল দুর্বৃত্ত তার মিছিলে হামলা চালায়। এতে প্রার্থীসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে হোমনা থানায় মামলা দায়ের করেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর। মামলায় মোট ২১৫ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে তিতাস উপজেলার চারজন রয়েছেন। অন্য দুজন হলেন জগতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তফাজ্জল হোসেন তবিল এবং যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রফিক)।ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে নিন্দা ও আলোচনা চলছে। সংশ্লিষ্টদের দাবি, সঠিক তদন্ত ও যাচাই-বাছাই করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক এবং নির্দোষ ব্যক্তিদের যেন এভাবে হয়রানি না করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর