1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা'য় ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ১০ দফা সুপারিশমালা! আওয়ামী আইনজীবীদের প্রতিহত করতে কুমিল্লায় বিক্ষোভ বাংলাদেশের ক্রীড়াঙ্গনার ও ক্রীড়া জগতে খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর আহ্বান রাজনৈতিক দলের কেউ না থাকা। কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার। প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

কুমিল্লা’য় ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা’য় ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্দুর রহমান সাঈফ।।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবিরের উদ্যেগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র‍্যালিটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা প্রেসক্লাবসহ নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিন করে।টাউনহল মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালির পূর্ব বক্তব্যে ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর সভাপতি হাসান আহমেদ বলেন, “আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার এদেশে মাথাচাড়া দিতে পারবে না, এদেশে ছাত্র শিবিরের একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। জুলাই বিপ্লব ছাত্র শিবিরের রক্তের বিনিময়ে এসেছে। বর্তমান প্রজন্ম জানে কীভাবে স্বৈরাচারী সরকার পতন করতে হয়। যারা জুলুম ও লুটতরাজে ব্যস্ত আছেন, তাদেরও নতুন প্রজন্ম ছাড় দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারী ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের ছাত্র জনতা নতুন বাংলাদেশের সূচনা সৃষ্টি করবে।বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর সেক্রেটারী ও সাবেক মহানগর শিবির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর শিবির সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েতসহ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।এসময় কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন,ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংগঠনিক যাত্রা শুরু করে। নতুন বাংলাদেশে আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। শত শত শহীদের রক্তের বিনিময়ে গড়া ইসলামী ছাত্র শিবির সংগঠনটি আগামীর বাংলাদেশ বির্নিমানে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর