1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা-৬ আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাছুম বিল্লাহ মিয়াজীর ব্যাপক নির্বাচনী গণসংযোগ। - কুমিল্লার খবর
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার ১১ আসনের ৮টিতে বিএনপির জয় কুমিল্লার দেবিদ্বারে ভোট না দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি মঞ্জু মুন্সির এবার ব্যাগভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক! কুমিল্লায় নির্বাচনের মাঠ থেকে ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতাকে আটক কুমিল্লা সহ সারা বাংলাদেশে নির্বাচনী  পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য কুমিল্লার কটকবাজারে পুকুর সেঁচে RAB-এর অভিযানে অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশ’র ব্রিফিং অনুষ্ঠিত.. সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে দায়িত্বশীল আচরনের আহ্বান – সংবাদ সম্মেলনে মনিরুল হক চৌধুরী ইসলামী ফ্রন্টের ২৩ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও রাহাজানি মুক্ত করতে দাঁড়িপাল্লা ভোট চাই –এটিএম মাছুম

কুমিল্লা-৬ আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাছুম বিল্লাহ মিয়াজীর ব্যাপক নির্বাচনী গণসংযোগ।

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-৬ আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাছুম বিল্লাহ মিয়াজীর ব্যাপক নির্বাচনী গণসংযোগ।

উন্নয়ন, ন্যায় বিচার ও মাদকমুক্ত সমাজ গঠনে
মোমবাতির বিজয় নিশ্চিত করতে কুমিল্লার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান….অধ্যক্ষ মাছুম বিল্লাহ মিয়াজীর

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লা-৬ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মাছুম বিল্লাহ মিয়াজীর মোমবাতি প্রতীকের সমর্থনে কুমিল্লা মহানগরে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।৩১ জানুয়ারি (শনিবার) সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত নগরীর চকবাজার পৌর সুপার মার্কেট থেকে শুরু করে কাপড়িয়াপট্টি, রাজগঞ্জ, কান্দিরপাড় , পুলিশ লাইন , ফৌজদারি , প্রেস ক্লাব, পুনরায় রাজগঞ্জ ও চকবাজার হয়ে আলিয়া মাদ্রাসা রোড দিয়ে কাশারিপট্রি চৌমুহনী গিয়ে শেষ হয়।উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, প্রকাশনা সচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম, জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওঃ মোঃ আব্দুল মান্নান, কেন্দ্রীয় শূরা সদস্য সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার সাবেক নেতা মোঃ নাজমুল হাসান সরকার,নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুহাম্মদ তাবারুক হোসাইন মিয়াজী , মাওঃ মোঃ সফিকুল ইসলাম শাহপুরী, মাওঃ মোঃ নুরুল ইসলাম সুমন, মজিবুর রহমান, অধ্যক্ষ মুফতি মোঃ আবুল হোসেন আল কাদরী, মাওলানা কবির হোসেন,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, বর্তমান সভাপতি মুহাম্মদ আজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দীন আলাল,কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, আবু ছালেহ বাঁধন, মুহাম্মদ শরীফ,মুহাম্মদ আদিপ সহ আহলে সুন্নাত, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, দেশের অন্যতম ইতিহাস ও ঐতিহ্যের শহর কুমিল্লা আজ অবহেলিত ও বঞ্চিত। এই কুমিল্লাকে উন্নত ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ, শান্তি ও ইনসাফ ভিত্তিক সমাজ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীককে বিজয় করতে কুমিল্লার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। তাঁরা, কোরআন – সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শে বিশ্বাসী, সূফীবাদী ,শান্তিপ্রিয় , তরিকতপন্থী সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর