1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ভোটের দিন ফজর নামাজ পড়ে সকলকে নিয়ে কেন্দ্রে যাবেন, রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন- কায়কোবাদ - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ১০ দফা সুপারিশমালা! আওয়ামী আইনজীবীদের প্রতিহত করতে কুমিল্লায় বিক্ষোভ বাংলাদেশের ক্রীড়াঙ্গনার ও ক্রীড়া জগতে খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর আহ্বান রাজনৈতিক দলের কেউ না থাকা। কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার। প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভোটের দিন ফজর নামাজ পড়ে সকলকে নিয়ে কেন্দ্রে যাবেন, রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন- কায়কোবাদ

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

ভোটের দিন ফজর নামাজ পড়ে সকলকে নিয়ে কেন্দ্রে যাবেন, রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন- কায়কোবাদ

নিজস্ব প্রতিবেদক!!
ভোটের দিন ফজর নামাজ পড়ে সকলকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। ভোট দিয়ে কেন্দ্রে অবস্থান করবেন এবং রেজাল্ট নিয়ে ঘরে ফিরার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
২৬ জানুয়ারী সোমবার বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় বেগম সুফিয়া শওকত কলেজ মাঠের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আপনাদের খেদমত করতে গিয়ে আমি মিথ্যা মামলার শিকার হয়ে ১৩ বছর দেশের বাইরে থাকতে হয়েছে। আমি আশা করি আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।
এসময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে কিন্তু বর্তমানে জামায়াতে ইসলামী ফ্যাসিস্টের মতোই আচরন করছে।ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জনসভায় অংশগ্রহণ করতে আসার পথে উপজেলার নবীপুর,মোচাগাড়া,যাত্রাপুর,মির্জাপুর, গাজীপুর,চাপিতলায়ও পথসভায় বক্তব্য দেন। পথসভায় নারী পুরুষ ও তরুণদের উপস্থিতি জনসভায় রুপ নেয়। দাদাভাই দাদাভাই, ধানের শীষ স্লোগানে মুখর হয়ে উঠে গ্রামাঞ্চল।যাত্রা পথে সড়কের দুই পাশে হাত উঁচিয়ে সালাম জানান উৎসুক জনতা। আপনি ই এমপি হবেন দাদাভাই ‘ এমন আশ্বাশ দিয়ে সাবেক মন্ত্রী কায়কোবাদের সাথে মুসাফাহ করেন জনতা। এ সময় দীর্ঘ ১৩ বছর পর সাবেক মন্ত্রী কায়কোবাদকে দেখতে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন অনেক নারী পুরুষ। কান্না কণ্ঠে বলেন দাদাভাই আপনারে যে দেখছি এইডায়ে আল হামদুলিল্লাহ! আমরা আপনারেই এমপি বানায়াম।মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, শাহ আলম সরকার, হাজী ইদ্রিস, নজরুল ইসলাম, ফারুক সরকার মুজিব, আমজাদ আলী তসু, জহির সিদ্দিকী, জামাল হোসেন। উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহম্মেদ, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মদ বাদশা,

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা রীমা।
কাজী সফিক ও ছাত্রদল নেতা মীর জাহিদ হাসান সম্রাটের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ বাদল, সাইফ উদ্দিন তুহিন, মীর হাসান ইকবাল, হাজী রুকন উদ্দিন, নজরুল ইসলাম, সাহাব উদ্দিন, কুতুব উদ্দিন কলি, হাবীবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর