1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি : তারেক রহমান - কুমিল্লায় - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ১০ দফা সুপারিশমালা! আওয়ামী আইনজীবীদের প্রতিহত করতে কুমিল্লায় বিক্ষোভ বাংলাদেশের ক্রীড়াঙ্গনার ও ক্রীড়া জগতে খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর আহ্বান রাজনৈতিক দলের কেউ না থাকা। কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার। প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি : তারেক রহমান – কুমিল্লায়

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি : তারেক রহমান – কুমিল্লায়

নিজস্ব প্রতিবেদক।।
দুই যুগ পর কুমিল্লায় এসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল দেশ পরিচালনায় কী করবে— সে বিষয়ে জনগণের সামনে সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেনি।’ আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি আয়োজিত হাইস্কুল মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘তারা শুধু বিএনপির বদনাম করে যাচ্ছে। করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা দেশের জন্য কী করব— সে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। জনগণের ভোট পেয়ে আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে একের পর এক আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব।’তারেক রহমান আরও বলেন, ‘কে কী বলল, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা রাজনীতি করি আপনাদের জন্য। আপনারা ভালো থাকলে আমাদের সমর্থন দেবেন।’২০২৪ সালের ৫ আগস্ট দেশের যে পরিবর্তন হয়েছে, তার সঙ্গে মানুষ চায় ভালোভাবে বাঁচতে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘মানুষ চায় তার পরিবার ও সন্তানের চিকিৎসা ভালোভাবে হোক, সন্তান যেন মানসম্মত শিক্ষা পায়, ঝামেলা ছাড়া ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং নিরাপদে থাকতে পারে। আমরা এই কাজগুলোই করতে চাই।’আসন্ন নির্বাচনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে।’ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজের জামাতে অংশ নিয়ে ভোটকেন্দ্রে দাঁড়িয়ে যাবেন। ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ও ভোট বাক্স
এরপর তারেক রহমান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোনাগাজি ফুলতলী এলাকায় অনুষ্ঠিত দ্বিতীয় জনসভায় যোগ দেন।
তারেক রহমান পরিকল্পনা বিএনপি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর