1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার তীব্র নিন্দা ও প্রতিবাদ - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ১০ দফা সুপারিশমালা! আওয়ামী আইনজীবীদের প্রতিহত করতে কুমিল্লায় বিক্ষোভ বাংলাদেশের ক্রীড়াঙ্গনার ও ক্রীড়া জগতে খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর আহ্বান রাজনৈতিক দলের কেউ না থাকা। কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার। প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বিরুদ্ধে রাউজান এলাকার গিয়াস উদ্দীন কাদের কর্তৃক প্রদত্ত কুরুচিপূর্ণ, অশালীন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।একটি আদর্শিক, ধর্মীয় ও শান্তিপূর্ণ ছাত্রসংগঠনকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য শুধু রুচিহীনই নয়, বরং তা সমাজে বিভ্রান্তি সৃষ্টি এবং অশান্তি উসকে দেওয়ার শামিল।রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে ছাত্রসমাজ ও ইসলামী মূল্যবোধকে হেয় করার এই প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু ব্যক্তি স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়ে মত প্রকাশের স্বাধীনতাকে কটাক্ষ, কুৎসা ও আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে—যা গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সবসময় যুক্তি, শালীনতা ও নৈতিকতার পথে বিশ্বাসী। কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আমাদের আদর্শ, সংগ্রাম ও ঐতিহ্যকে ক্ষুণ্ন করা যাবে না।আমরা সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যতে এমন অপচেষ্টা অব্যাহত থাকলে সাংগঠনিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের অধিকার সংরক্ষণ করছি।সত্যের পথেই আমাদের সংগ্রাম—

ছাত্রসেনার আদর্শের সংগ্রাম চলছে, চলবে , ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর