1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
নির্বাচন উপলক্ষে কুমিল্লা পরিদর্শন করলেন সেনাপ্রধান!  - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ১০ দফা সুপারিশমালা! আওয়ামী আইনজীবীদের প্রতিহত করতে কুমিল্লায় বিক্ষোভ বাংলাদেশের ক্রীড়াঙ্গনার ও ক্রীড়া জগতে খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর আহ্বান রাজনৈতিক দলের কেউ না থাকা। কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার। প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নির্বাচন উপলক্ষে কুমিল্লা পরিদর্শন করলেন সেনাপ্রধান! 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নির্বাচন উপলক্ষে কুমিল্লা পরিদর্শন করলেন সেনাপ্রধান! 

স্টাফ রিপোর্টার।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠেয় গণভোট উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী এই সফরে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের’ আওতায় দায়িত্ব পালনরত সামরিক সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেনাপ্রধান কুমিল্লা এরিয়ার বিভিন্ন ইউনিটে সেনাসদস্যদের মোতায়েন ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি কর্তব্যরত সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন।সফরের অন্যতম প্রধান অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের অবাধ চলাচল নিশ্চিত করতে ‘আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়’ ও একটি সুসংগত নিরাপত্তা বলয় তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিদর্শনকালে তার সঙ্গে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, অ্যাডজুট্যান্ট জেনারেল, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও স্থানীয় এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর