1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ১০ দফা সুপারিশমালা! আওয়ামী আইনজীবীদের প্রতিহত করতে কুমিল্লায় বিক্ষোভ বাংলাদেশের ক্রীড়াঙ্গনার ও ক্রীড়া জগতে খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর আহ্বান রাজনৈতিক দলের কেউ না থাকা। কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার। প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

কুমিল্লায় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

কুমিল্লায় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।
আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে সোয়াগাজী ফুলতলী মাঠ পরিদর্শন ও দোয়া মোনাজাতের মাধ্যমে প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মাঠ পরিদর্শন ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা জেলার বিভিন্ন নির্বাচনী আসনের সমন্বয়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব সহ কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন শেষে আগামী ২৫ জানুয়ারি জনসভা ও কর্মসূচি সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের আগমন কুমিল্লাসহ দেশের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর