1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ১০ দফা সুপারিশমালা! আওয়ামী আইনজীবীদের প্রতিহত করতে কুমিল্লায় বিক্ষোভ বাংলাদেশের ক্রীড়াঙ্গনার ও ক্রীড়া জগতে খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর আহ্বান রাজনৈতিক দলের কেউ না থাকা। কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার। প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার।।

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার):

জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট ‘A Triple I’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে যা জাতীয় শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে মূল্যবোধভিত্তিক শিক্ষার সাথে আধুনিক একাডেমিক শিক্ষা সমন্বয়ের অবকাশ রয়েছে। বর্ণিত প্রেক্ষাপটে, সম্মানিত সেনাবাহিনী প্রধান নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষের আলোকে মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের নির্দেশনা প্রদান করেন, যার ধারাবাহিকতায় ‘A Triple I’ এর ধারণা প্রণীত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ‘A Triple I’ এর একাডেমিক কার্যক্রম চলতি বছরের জুলাই মাস থেকে জলসিঁড়িতে শুরু হতে যাচ্ছে। পাশাপাশি, ‘A Triple I’ চট্টগ্রাম-এর নির্মাণকাজও প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে, একই উদ্যোগ বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর