1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ১০ দফা সুপারিশমালা! আওয়ামী আইনজীবীদের প্রতিহত করতে কুমিল্লায় বিক্ষোভ বাংলাদেশের ক্রীড়াঙ্গনার ও ক্রীড়া জগতে খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর আহ্বান রাজনৈতিক দলের কেউ না থাকা। কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার। প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের

নিজস্ব প্রতিবেদক।।
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ছাত্রর প্রতিনিধিরা আছে। আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। আমি নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করবো না। সবার সাথে সমান গুরুত্ব দিয়ে কাজ করব। আগামি নির্বাচন একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আগামির বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে মনে করতে হবে। আগামি নির্বাচন আমাদের তরুণ প্রজন্মে জন্য একটি সুখি সমৃদ্ধিশালী সমাজ উপহার দেয়ার জন্য একটি মাইলফলক হিসাবে কাজ করতে হবে। নারী অধিকারের ব্যাপারে আমরা অধিক সোচ্চার আছি।
ডাঃ তাহের আরও বলেন, আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং জাতীয়ভাবে। স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না। আমাদের একটা ভুখন্ড ছিল, কিন্তু যারাই সরকারে ছিল, তারা ভারতের সাথে বশ্যতার স্বীকার করে এদেশকে পরিচালনা করেছিল। আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে সে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। নতুন বাংলাদেশ গড়েছি।
তিনি আরও বলেন, ২০০১-০৬ সালে ক্ষমতা থাকাকালিন সময়ে আমি কোন ধরনের দুর্নীতি করিনি। কিন্তু সরকার আমাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে পরে দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট দেয়।
ডাঃ তাহের বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় নোয়াবাজারস্থ খাদিজা ইন হোটেলে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহা. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আবুল খায়ের, এমদাদুল হক শাহী, মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক কমিশনার কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ মামুন, আবদুল মমিন ভেন্ডার, সৈয়দ আহমেদ, ছোয়াব মেম্বার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর