1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে অতঃপর  ৭ বছরের সশ্রম কারাদণ্ড!! বাংলাদেশ সোলার এক্সপ্রো ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী  ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!!

কুমিল্লায় জামায়াত-বিএনপির সংঘর্ষ: আহত ৫

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

কুমিল্লায় জামায়াত-বিএনপির সংঘর্ষ: আহত ৫

চৌদ্দগ্রাম প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। পাল্টাপাল্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি-জামায়াত একে অপরেরর বিরুদ্ধে অভিযোগ করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা বাজারে এ ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরায় বিএনপি সমর্থক বাচ্চু মিয়ার বাড়ি ও বিএনপির অফিসে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার জেরে ওই ইউনিয়নে নের্তৃবৃন্দ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে উত্তেজনা ছড়ায়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার বাসে কে বা কারা আগুন দেয়। একই সময়ে শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুর পাড়ে জামায়াত সমর্থক নাছির উদ্দিনের মুদি দোকান, পাশের জামায়াত অফিস, ধনিজকরায় শাহাদাত হোসেন গোলাপের মার্কেটে জামায়াত অফিসসহ কয়েকটি দোকান ও কালিকাপুর ইউনিয়নের সমেশপুরেও জামায়াত অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে সোমবার দুপুরে ধনিজকরায় বাজারে জামায়াত-বিএনপির সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ইসমাইল গাজী ও সমর্থক শাহাদাত হোসেন এবং জামায়াতের সমর্থক তাসকিন আহত হন। এদিকে মাদ্রাসার বাসে আগুন দেওয়ার প্রতিবাদ ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেছে নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। তারা শিগগিরই দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে প্রশাসনের নিকট দাবি জানান। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন বলেন, ধনিজকরায় বিএনপি সমর্থক বাচ্চু মিয়া ও তার প্রতিবেশীর অর্থনৈতিক লেনদেন নিয়ে দু পক্ষের সংঘর্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিএনপি-জামায়াতের কেউ জড়িত নয়। এটা তাদের পারিবারিক ঘটনা। তিনি আরো বলেন, বিএনপি অফিস কে বা কারা ভাঙচুর করেছে তা আমরা জানি না। তারা আমাদের তিনটি নির্বাচনী অফিস আগুনে জ্বালিয়ে দিয়েছে। তাদের আগুন থেকে রেহাই পায়নি নানকরায় শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি ও জামায়াত অফিসের পাশের মুদি দোকান। জনসমর্থন না থাকায় তারা জ্বালাও-পোড়াও করে এলাকায় আতঙ্ক বিরাজ করতে চাইছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বলেন, রোববার রাতে জামায়াতের সশ্রস্ত্র নেতাকর্মীরা ধনিজকরায় বিএনপির সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। একই সঙ্গে ওই বাজারে অবস্থিত আমাদের পার্টি অফিসও ভাঙচুর করে। এ ছাড়াও রোববার রাতে জগন্নাথদীঘি ইউনিয়ন বেতিয়ারা গ্রামে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বসে থাকার সময় জামায়াতের নেতাকর্মীরা সশ্রস্ত্র অবস্থায় এসে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। জামায়াতের দলীয় কার্যালয় এবং সমর্থকদের প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে তিনি বলেন, জামায়াত ইচ্ছাকৃতভাবে তাদের কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিএনপির উপর দোষ চাপিয়ে নির্বাচনে সুবিধা আদায়ের চেষ্টা করছে। চৌদ্দগ্রাম মডেল থানার ওসি তদন্ত মো. গুলজার আলম বলেন, ধনিজকরায় জামায়াত-বিএনপির সংঘর্ষের সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর