1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে অতঃপর  ৭ বছরের সশ্রম কারাদণ্ড!! বাংলাদেশ সোলার এক্সপ্রো ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী  ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!!

গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি ও গণতন্ত্র শক্তিশালীকরণ উদ্যোগ

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

কুমিল্লায় নির্বাচনী অলিম্পিয়াড

গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি ও গণতন্ত্র শক্তিশালীকরণ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লায় গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি ও নাগরিক দায়িত্ববোধ জোরদারে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড।‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা সরকারি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এবং দ্য হাঙ্গার প্রজেক্ট—বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল নাগরিকদের নির্বাচনভিত্তিক জ্ঞান বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চার প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সুজনের সহকারী সেক্রেটারি রেজবাউল হক রানা। এতে সভাপতিত্ব করেন সুজন কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব শাহ আলমগীর খান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর সুজনের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামিম আরা বেগম, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, অধ্যাপক সেলিম সিকদার এবং মহানগর সেক্রেটারি এনামুল হক।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, জেলা সহসভাপতি অধ্যাপক মো. হুমায়ুন কবির, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, সদর দক্ষিণ উপজেলা সভাপতি এডভোকেট ইসলাম ইবনে শাইখ এবং মহানগরের নির্বাহী সদস্য ও সাংবাদিক তৌহিদ হোসেন সরকার। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে নির্বাচন, গণতন্ত্র, রাষ্ট্রীয় দায়িত্ব ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতের ভোটার ও নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানসংক্রান্ত তথ্য ও ভিজ্যুয়াল কনটেন্ট সুজনের সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর