1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ঢাকা উত্তরায় অগ্নিকান্ডে প্রাণ গেল কুমিল্লার নানুয়াদিঘীরপাড়ে একই পরিবারের তিন সদস্যের - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

ঢাকা উত্তরায় অগ্নিকান্ডে প্রাণ গেল কুমিল্লার নানুয়াদিঘীরপাড়ে একই পরিবারের তিন সদস্যের

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

ঢাকা উত্তরায় অগ্নিকান্ডে প্রাণ গেল কুমিল্লার নানুয়াদিঘীরপাড়ে একই পরিবারের তিন সদস্যের

নিজস্ব সংবাদদাতা।। 

ঢাকা উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় লাগা ভয়বহ আগুনের ঘটনায় প্রাণ গেল কুমিল্লার নানুয়াদিঘীর একই পরিবারের তিনজনসহ একই পরিবারের শিশুসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই দুটি পৃথক পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শুক্রবার সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টা ৫০ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং ৭টা ৫৮ মিনিটে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ জানায়, হাসপাতালে নেওয়ার পর ও চিকিৎসাধীন অবস্থায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক পরিবারের তিনজন এবং অন্য পরিবারের তিনজন রয়েছেন। রফিকুল আহমেদ আরও জানায়, ‘প্রাথমিকভাবে জানা যায়, দোতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমাদের ধারণা।’নিহতদের মধ্যে এক পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তান রয়েছেন। তারা হলেন- কুমিল্লা শহরের নানুয়াদিঘীর পশ্চিম পাড় কাজী বাড়ী নিবাসী Fair & Faith এপার্টমেন্টের কাজী খোরশেদ আলমের ছেলে কুমিল্লা জিলা স্কুলের ২০০৫ ব্যাচের কাজী রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা ও তাদের সন্তান।কাজী ফজলে রাব্বী রিজভী এসকেএফ ঔষধ কোম্পানীর, এবং তার স্ত্রী সুবর্ণা স্কয়ার ঔষধ কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকতা ছিলেন। রিজভীর মা ফেরদৌস আরা নওয়াব ফয়জুন্নেসা স্কুলের শিক্ষিকা ছিলেন।নিহত অন্য তিনজন হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দড়িপারশী এলাকার হাফিজ উদ্দিনের ছেলে হারিছ উদ্দিন ও মো. রাহাব এবং শহিদুলের মেয়ে রোদেলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর