1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
জুলাই বিপ্লবে শহীদ রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

জুলাই বিপ্লবে শহীদ রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

জুলাই বিপ্লবে শহীদ রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।

দেবিদ্বার প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়াকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জালাল উদ্দিন ভূঁইয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত আব্দুল হামিদ ভূঁইয়ার ছেলে। তিনি সাবেক এমপি আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত্যা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি ওয়ারেন্টের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দেবিদ্বারে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। ওই দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল। এ ঘটনায় কুমিল্লা আদালতে বিএনপি নেতা আবুল কাশেম ও দেবিদ্বার থানায় নিহত রুবেলের মা হোসনেয়ারা বেগম বাদি হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন, ওই মামলায় হাজী জালাল উদ্দিন ভূঁইয়া এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত আসামী। এ মামলা ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া আরও একাধিক মামলার আসামি হিসেবেও হাজী জালাল ভূঁইয়ার এজহারনামীয় বলে জানায় পুলিশ। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়া রুবেল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তিনি এজহারনামীয় আসামী। বৃহস্পতিবার দুপুরে তাকে সূর্যপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর