1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

কুমিল্লা তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

কুমিল্লা তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর

তিতাস প্রতিনিধি, কুমিল্লা।। 

কুমিল্লার তিতাসে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের শাফায়াত নামের এক শিশুর। শুক্রবার(১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের পুরান বাতাকান্দি গ্রামের চা দোকানী খোকন মিয়ার বাড়িতে। নিহত শাফায়াত(৪) উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের সেলিম মিয়ার পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা জানা গেছে, সাতানী ইউনিয়নের পুরান বাতাকান্দি গ্রামের খোকন মিয়ার ছেলে বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে বেড়াতে এসেছিলেন শিশু শাফায়াত। সকালে বাড়িতে যখন মামার বিয়ের আনন্দ ও উল্লাস চলছিলো আর তখন চারদিকে ছিলো বিয়ের আনন্দ ও ব্যস্ততা, আর সেই ফাঁকে কখন যেনো ছোট্ট শাফায়েত সবার অগোচরে বাড়ির পাশের গর্তের খালে পড়ে যায়।এসময় শাফায়েতকে খুজে না পেয়ে খালের গর্তের পানিতে ভেসে ওঠলে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তাঁর নিথর দেহ দেখে বাড়িতে কান্নার রোল নেমে আসে। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় বিয়ের সব আনন্দ। বাবা-মা-সহ বাড়ির সবার মধ্যে বইছে শোকের ছায়া।নিমেষেই বাড়িটি হয়ে যায় নীরবতায় স্তব্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর