1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুড়িচংয়ে মুক্তিযোদ্ধার ছেলে ইব্রাহিম আলী ৩,৪৮৬ পিস ইয়াবাসহ আটক - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

বুড়িচংয়ে মুক্তিযোদ্ধার ছেলে ইব্রাহিম আলী ৩,৪৮৬ পিস ইয়াবাসহ আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

বুড়িচংয়ে মুক্তিযোদ্ধার ছেলে ইব্রাহিম আলী ৩,৪৮৬ পিস ইয়াবাসহ আটক

বুড়িচং প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বীর মুক্তিযোদ্ধার ছেলে ইব্রাহিম আলী ৩ হাজার ৪শ’৮৬ পিস এ ৪৮ গ্রাম গুড়া ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।
(১৩ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল-লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকায় থানা পুলিশ এএসআই মো.শাহপরান ও এসআই মো. জয়নুলের নেতৃত্বে পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।এসময় গোপন সংবাদের ভিত্তিতে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ইব্রাহিমের দেহ তল্লাশী চালিয়ে ৩ হাজার ৪শ’৮৬ পিস এ ৪৮ গ্রাম গুড়া ইয়াবা ট্যাবলেট আটক করে পুলিশ।আটককৃত ব্যক্তি বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল জমাদার বাড়ির আমির আলীর গোষ্ঠীর বীর মুক্তিযোদ্ধা রেসত আলী রেসুর ছেলে মো: ইব্রাহিম আলী (৪৩)।আসামির তথ্য সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, ইব্রাহিম ভারত থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে পায়ে হেঁটে অন্য সিন্ডিকেটের কাছে বিক্রির উদ্দেশ্য যাচ্ছিল। এসময় গোপন সংবাদের মাধ্যমে তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করা হয়েছে। স্থানীয়রা জানায়, সে নিয়মিত চোরাচালান ও মাদক পাচার করে থাকেন। সে একজন মাদকের বড় ব্যবসায়ী। এই ব্যবসা করে নিজ এলাকা চড়ানল নিজ বাড়িতে তিনি একটি আলিশান বাড়ি গড়ে তুলেছেন। তার সাথে জড়িত রয়েছে বড় একটি সিন্ডিকেট।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. লুৎফুর রহমান জানায়,ইয়াবাসহ ইব্রাহিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা রুজু করে সকালে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর