1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সদর দক্ষিণে চাঁদার দাবীতে প্রবাসীর বাড়ীতে হামলা ও নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা সদর দক্ষিণে চাঁদার দাবীতে প্রবাসীর বাড়ীতে হামলা ও নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণে চাঁদার দাবীতে প্রবাসীর বাড়ীতে হামলা ও নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোটার॥
কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন বিজয়পুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রবাসী জাকির হোসেন এর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা খোরশেদ আলাম। দাবীকৃত টাকা না পেয়ে সম্পত্তি দখল করে হামলা, মারধর ও বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়ে দু’জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. জাকির হোসেন একজন কুয়েত প্রবাসী। তিনি বর্তমানে ছুটিতে দেশে অবস্থান করছেন। তার মালিকানাধীন সুলতানপুর মৌজার ৬২ শতাংশ পৈত্রিক ওয়ারিশ সম্পত্তিতে মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ চলছিল। দীর্ঘদিন ধরেবিজয়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
গত ১১ জানুয়ারি সকাল ৮ টার দিকে বিজয়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো. আলী আক্কাস, মো. মিজানুর রহমান মিজান, আবুল কালাম, হাজী মফিজ উদ্দিন, মো. রিপন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা নির্মাণ কাজ বন্ধের হুমকি দিয়ে মো. জাকির হোসেন ও তার সঙ্গে থাকা সাইফুল ইসলামকে মারধর করে গুরুতর জখম করে। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে জাকির হোসেনকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টাও করা হয়।
এছাড়াও হামলাকারীরা বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে এবং ঘটনাস্থল থেকে প্রায় ৯ হাজার ইট, ১৩০ বস্তা সিমেন্ট ও আড়াই টন রডসহ প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকার নির্মাণ সামগ্রী পিকআপ ও ট্রাক্টরের মাধ্যমে লুট করে নিয়ে যায়।
আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয়রা উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে মো: জাকির হোসেন জানান, জায়গাটি আমার পৈত্রিক সম্পত্তি। আমি এই জায়গায় নির্মান কাজ করতে গেলে খোরশেদ আলম গংরা আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করেন। আমি চাঁদা না দেয়ায় ওরা আমার উপর হামলা চালায় এবং আমার মালামাল লুটে নেয়। আমি এ ঘটনার বিচার দাবী করছি।এ বিষয়ে জানতে চাইলে আওয়ামীলীগ নেতা মো: খোরশেদ আলম অভিযোগ অস্বীকার করেন।এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর