1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা।।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় জুনাইদ হোসেন (২২) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছয়গুরা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সমীবাদ গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে এবং তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সোনাকান্দা আলিয়া মাদরাসার তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর এলাকায় কুমিল্লাগামী একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী জুনাইদ হোসেন নিহত হন। এ সময় সিএনজি চালকও গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান রাত সোয়া ৯টার দিকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর