1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা মহানগরীর ১০ নং ওয়ার্ডে দোয়া মাহফিল। - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা মহানগরীর ১০ নং ওয়ার্ডে দোয়া মাহফিল।

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা মহানগরীর ১০ নং ওয়ার্ডে দোয়া মাহফিল।

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং তাকে স্মরণ করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা–৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী ইকরাম হক সুমনসহ মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড ও বাংলাদেশে গণতন্ত্রের স্থাপনায় তার অবদান স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর