1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ ৪ জন নিহত! - কুমিল্লার খবর
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন! কুমিল্লার দেবিদ্বার শ্বাসরুদ্ধকর অভিযান;বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ। During Processing Undresser.it.com Maintains Refined Visual Output: A Professional Analysis শ্রমিক অধিকারের দাবিতে বিআরইএলের শ্রমিক সমাবেশ Play MyEmpire Online Casino in Canada – Join Now for Real Money Wins কুমিল্লা বরুড়া থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ ০১ নারী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ি আটক! কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত। কক্সবাজারের চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০০ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী;

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ ৪ জন নিহত!

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ ৪ জন নিহত,আহত ২০ জন!

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার দাউদকান্দিতে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ইলিয়টগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)।আহত ব্যক্তিদের মধ্যে নোয়াখালীর সোনাইমুড়ীর মো. নিশাত (২৫) ও মো. তারেক (২৬) ও কুমিল্লার দাউদকান্দির একরামুল হককে (২১) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় সোনাইমুড়ীর মো. ইসমাইল (২৮), মানিক মিয়া (৩৩), একরামুল হক (৩৪), ফেনীর মাইনউদ্দিন (২৬), কোম্পানীগঞ্জের ইকবাল হোসেন (২৭) ও হৃদয় দেবকে (২৫) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সেতুতি দে প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতকাল রাতে ফেনীর দিকে যাচ্ছিল। রাত পৌনে ১১টার দিকে ইলিয়টগঞ্জে পৌঁছানোর পর কুয়াশায় দ্রুতগতির কারণে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক। একপর্যায়ে বাসটি মহাসড়কে উল্টে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই যাত্রী নিহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, নিহত দুজনের লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা থানায় পৌঁছালে সড়ক দুর্ঘটনা আইনে মামলা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর