1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। - কুমিল্লার খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন নবনিযুক্ত পুলিশ প্রধান…..আইজিপি আমি নিজে অপকর্ম করব না, কাউকে করতে দেব না -হাজী জসীম,এমপি কুমিল্লা বুড়িচংয়ে ৫৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,মিনি পিকআপ জব্দ মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২ তিতাসে নূরনবী সরকারের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান কুমিল্লা দোকান মালিক সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানান হকার্স মার্কেট নেতৃবৃন্দরা।  কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

কুমিল্লায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

কুমিল্লায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালীর বাজার উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক এমপি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালীর বাজার উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এবং কালীর বাজার দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, গণতন্ত্র ও কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর