1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
গণসংযোগ ও ছাত্র শিবিরের জনশক্তি সমাবেশ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আমি নিজে অপকর্ম করব না, কাউকে করতে দেব না -হাজী জসীম,এমপি কুমিল্লা বুড়িচংয়ে ৫৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,মিনি পিকআপ জব্দ মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২ তিতাসে নূরনবী সরকারের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান কুমিল্লা দোকান মালিক সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানান হকার্স মার্কেট নেতৃবৃন্দরা।  কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

গণসংযোগ ও ছাত্র শিবিরের জনশক্তি সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

গণসংযোগ ও ছাত্র শিবিরের জনশক্তি সমাবেশ

দুর্নীতিকে লালকার্ড দেখিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দেবে- কাজী দ্বীন মোহাম্মদ

তৌহিদ হোসেন সরকার।।

কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ বুধবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, দোয়া মাহফিলসহ বিভিন্ন নির্বাচনী ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন।এদিন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কুমিল্লা মহানগর আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাসান আহমেদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মাস্টার মোসলেহ উদ্দীন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান এবং ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, শহীদ আব্দুল মালেকসহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল অর্জিত হয়েছে। একইভাবে হাজারো শহীদের রক্তের বিনিময়ে ২৪ জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে। এই চেতনাকে ধারণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ছাত্র-জনতার ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে জামায়াতে ইসলামী দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম শুরু করেছে। দুর্নীতিকে লালকার্ড দেখিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দেবে জামায়াতে ইসলামী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর