1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় খালেদা জিয়ার স্মরণে কোরআন খতম ও শোকবইয়ে স্বাক্ষর - কুমিল্লার খবর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

কুমিল্লায় খালেদা জিয়ার স্মরণে কোরআন খতম ও শোকবইয়ে স্বাক্ষর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লায় খালেদা জিয়ার স্মরণে কোরআন খতম ও শোকবইয়ে স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক।। 
‎সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাতে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে কুমিল্লা মহানগর বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগরীর ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নেতাকর্মীরা আবেগঘন বক্তব্যে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য সংগ্রাম ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন। দলীয় কার্যালয়ে স্থাপিত শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের শোক ও সমবেদনা প্রকাশ করেন। কর্মসূচিতে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা ও রাজনৈতিক অঙ্গীকারের প্রকাশ ঘটান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর