1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার মুরাদনগর আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ! - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ১০ দফা সুপারিশমালা! আওয়ামী আইনজীবীদের প্রতিহত করতে কুমিল্লায় বিক্ষোভ বাংলাদেশের ক্রীড়াঙ্গনার ও ক্রীড়া জগতে খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর আহ্বান রাজনৈতিক দলের কেউ না থাকা। কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার। প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

কুমিল্লার মুরাদনগর আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ!

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার মুরাদনগর আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ!

মুরাদনগর প্রতিনিধি,কুমিল্লা।। 

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে কুমিল্লা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রমজানুল করিম নামের এক এনসিপি কর্মী।গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও বিষয়টি জানাজানি হলে শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়ি মুরাদনগর উপজেলায়। মনোনয়নপত্রের রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা আছে। জানা গেছে, কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামের একজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন।এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।তিনি আরও বলেন, জোট নিয়ে নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে। তাই একাধিক স্থানে মনোনয়নপত্র কেনা হয়েছে। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত। এখনও হাতে সময় আছে।এর আগে আসিফ মাহমুদ ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। এরই মধ্যে ওই আসনে তিনি ভোটারও হয়েছেন। প্রচারণাও চালাচ্ছেন। তবে মুরাদনগরে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর