1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গ্রুপিং ও দলাদলি একটি বড় সংকট! - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গ্রুপিং ও দলাদলি একটি বড় সংকট!

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গ্রুপিং ও দলাদলি একটি বড় সংকট!

স্টাফ রিপোর্টার।।
একসময় আকবর হোসেন গ্রুপ বনাম বেগম রাবেয়া চৌধুরী গ্রুপ, আবার কখনো মনিরুল হক সাক্কু বনাম আমিন উর রশিদ ইয়াছিন—এই দ্বন্দ্বের রাজনীতি আজ নতুন নামে, নতুন রূপে চলমান। বর্তমানে মনিরুল হক চৌধুরী মনাম গ্রুপ ও আমিন উর রশিদ ইয়াছিন গ্রুপের বিভাজন কুমিল্লার রাজনীতিকে আরও জটিল করে তুলেছে।গ্রুপ রাজনীতির কুফল কুমিল্লাবাসী নতুন করে দেখছে না। আফজাল খান বনাম হাজী বাহার গ্রুপের অতীত কর্মকাণ্ড আজও মানুষের মনে তিক্ত স্মৃতি হয়ে আছে। নেতৃত্বের দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার আর প্রতিহিংসার রাজনীতি দলীয় ঐক্যকে দুর্বল করেছে, ক্ষতিগ্রস্ত করেছে সাধারণ কর্মী ও সমর্থকদের।এর চেয়েও দুঃখজনক ও বেদনাদায়ক হলো—ইমরান খানের মৃত্যুর পর কিছু মহলের মিষ্টি বিতরণের খবর। একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এমন অমানবিক আচরণ রাজনীতির নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে। আবার হাজী বাহারের পতনের পর কেহ কেহ তৃপ্তির হাসি ছড়িয়েছেন,এই রাজনীতি আদর্শের নয়, বরং প্রতিহিংসা ও হিংস্রতার প্রতীক হয়ে উঠছে। প্রশ্ন থেকে যায়—এই হিংসা, বিভাজন ও গ্রুপিংয়ের রাজনীতি থেকে কি কুমিল্লা মুক্তি পাবে? দেশবাসী কি পাবে একটি মানবিক, আদর্শভিত্তিক ও জনকল্যাণমুখী রাজনীতি? নাকি ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থেই বারবার বলি হবে গণতন্ত্র ও রাজনৈতিক শালীনতা?
সময় এসেছে আত্মসমালোচনার। না হলে ইতিহাস বারবার ফিরে আসবে, আর ক্ষতিগ্রস্ত হবে দল, সমাজ ও দেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর