1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ১০ দফা সুপারিশমালা! আওয়ামী আইনজীবীদের প্রতিহত করতে কুমিল্লায় বিক্ষোভ বাংলাদেশের ক্রীড়াঙ্গনার ও ক্রীড়া জগতে খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর আহ্বান রাজনৈতিক দলের কেউ না থাকা। কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক মাদক ব্যবসায়ীসহ ০৭ জন গ্রেফতার। প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

স্টাফ রিপোর্টার।।
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান
দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে স্মৃতিসৌধ এলাকায় পৌঁছান তিনি। সেখানে পৌঁছে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং মহান মুক্তিযুদ্ধে নিহত হওয়া বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর লাল-সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে স্মৃতিসৌধের পথে রওনা দেন তিনি।
এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছিলেন দলটির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। এদিকে স্মৃতিসৌধে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকরা ভিড় করেছেন। তার নিরাপত্তার স্বার্থে জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রয়েছেন স্মৃতিসৌধ এলাকা ঘিরে। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ একপ্রেসওয়ে (৩০০ ফিট) সংলগ্ন এলাকায় অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।
পরে বিকেলে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর