1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
হাদি শহীদ হলেও সংসদ নির্বাচনে লড়বেন তার বোন - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক অধিকারের দাবিতে বিআরইএলের শ্রমিক সমাবেশ Play MyEmpire Online Casino in Canada – Join Now for Real Money Wins কুমিল্লা বরুড়া থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ ০১ নারী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ি আটক! কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত। কক্সবাজারের চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০০ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চট্টগ্রাম, বাংলাদেশ।  চট্টগ্রামে ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশু এফএমডি টিকার আওতায়: কৃষি মন্ত্রী কুমিল্লায় রথযাত্রা মহোৎসবে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর নগরী হাজারো ভক্তের অংশগ্রহণে ঐতিহ্য ও সম্প্রীতির মিলনমেলা। কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

হাদি শহীদ হলেও সংসদ নির্বাচনে লড়বেন তার বোন

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

হাদি শহীদ হলেও সংসদ নির্বাচনে লড়বেন তার বোন!

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি শহীদ হলেও তার বোন আগামী সংসদ নির্বাচনে লড়বেন। শুক্রবার বিকালে শাহবাগের জুলাই চত্ত্বরে সমাবেশে এ ঘোষণা করা হয়। সমাবেশে হাদির নামে শাহবাগ চত্ত্বর ও তার রেখে যাওয়া ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্টপোষকতার দাবি করা হয়েছে। শাহবাগের জুলাই চত্ত্বরের সমাবেশে হাজার হাজার তরুণ, নারী, পুরুষ যোগজলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি শহীদ হলেও তার বোন আগামী সংসদ নির্বাচনে লড়বেন।শুক্রবার বিকালে শাহবাগের জুলাই চত্ত্বরে সমাবেশে এ ঘোষণা করা হয়। সমাবেশে হাদির নামে শাহবাগ চত্ত্বর ও তার রেখে যাওয়া ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্টপোষকতার দাবি করা হয়েছে। শাহবাগের জুলাই চত্ত্বরের সমাবেশে হাজার হাজার তরুণ, নারী, পুরুষ যোগ দিয়েছে। এমন কী অনেকই পরিবার নিয়ে এসেছেন। কেউ আবার মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন, হাদির মৃত্যু হতে পারে না। কারণ, হাদি দেশের জন্য, মানুষের জন্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।তিনি আরও বলেন, সুশীলরা কত কথা বলছেন আজ। কই আমরাতো দেখি নাই, কুষ্টিয়ায় যখন মাহমুদুর রহমানের ওপর হামলা হয়েছিল তখন তারা কোন কথা বলেননি। তাই সুশীলগীরী বাংলাদেশে চলবে না। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন। তাদের হাতে পতাকা দেখা গেছে। মুখে স্লোগান। ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। যাত্রাবাড়ি থেকে আসা শিক্ষার্থী সোহেল জানান, হাদির মত দেশপ্রেমিক সাহসী মানুষকে হারিয়ে আমরা শোকাহত। উল্লেখ্য, গতকাল রাতে হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে উঠে রাজধানী ঢাকাসহ সারাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর