1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা র‌্যাব-১১ এর অভিযানে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি এলজিসহ ০৪ রাউন্ড গুলি উদ্ধার। - কুমিল্লার খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন নবনিযুক্ত পুলিশ প্রধান…..আইজিপি আমি নিজে অপকর্ম করব না, কাউকে করতে দেব না -হাজী জসীম,এমপি কুমিল্লা বুড়িচংয়ে ৫৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,মিনি পিকআপ জব্দ মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২ তিতাসে নূরনবী সরকারের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান কুমিল্লা দোকান মালিক সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানান হকার্স মার্কেট নেতৃবৃন্দরা।  কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

কুমিল্লা র‌্যাব-১১ এর অভিযানে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি এলজিসহ ০৪ রাউন্ড গুলি উদ্ধার।

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা র‌্যাব-১১ এর অভিযানে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি এলজিসহ ০৪ রাউন্ড গুলি উদ্ধার।

স্টাফ রিপোর্টার।।
র‌্যাব-১১ এর অভিযানে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি এলজিসহ ০৪ রাউন্ড গুলি উদ্ধার। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩১৪ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০১ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ১৯১ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১০২ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৪০ জন গ্রেফতারসহ ১২৯ টি অস্ত্র, ১৪০৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৫০০ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব-১১। পাশাপাশি ৮৮ জন অপহরণকারী গ্রেফতারসহ ৯৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৯৬ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৬১৫ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। অদ্য ১৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০১ টি দেশীয় এলজিসহ ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় অজ্ঞাতনামা আসামীরা পালিয়ে যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ এলাকাধীন ক্যাফে ৩৫০০ এর উত্তর পাশে গোমতী নদীর পাড়ে সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ০১ টি ব্যাগ ফেলে কৌশলে পালিয়ে যায়। উক্ত ব্যাগটি তল্লাশি করে বর্নিত অস্ত্রগুলি পাওয়া যায়। র‌্যাব হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুষরণের অংশ হিসেবে র‌্যাব-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিষয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর