1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চাচাতো ভাইয়ের গুলিতে ইউনিয়ন বিএনপি নেতা নিহত! - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ৫৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,মিনি পিকআপ জব্দ মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২ তিতাসে নূরনবী সরকারের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান কুমিল্লা দোকান মালিক সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানান হকার্স মার্কেট নেতৃবৃন্দরা।  কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

চাচাতো ভাইয়ের গুলিতে ইউনিয়ন বিএনপি নেতা নিহত!

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

চাচাতো ভাইয়ের গুলিতে ইউনিয়ন বিএনপি নেতা নিহত!

স্টাফ রিপোর্টার।।

পাবনার ঈশ্বরদী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৪৮) নামের একজন নিহত হয়েছেন।আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিরুর চাচাতো ভাই জহুরুল মোল্লা পারিবারিক বিরোধে থাকা জমি থেকে মাটি কাটে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ বুধবার সকালে বিরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং তাদেরকে চলে যেতে বলে। তারা সেখান থেকে না গেলে পরবর্তীতে তাদের লক্ষ্য করে আবারো গুলি করে। এতে বিরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়েছিল। কিন্তু বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর