1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান; ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ হোক, বঞ্চিত না হোক তাঁর উত্তরাধিকারীরা!! এক রাতে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ:লীগের ১০৭ জন সদস্য গ্রেফতার

সকল ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে : মিতা রহমান‘

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সকল ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে : মিতা রহমান‘

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

সকল ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রের পথে যারা যারা বাধা হয়ে আসবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মেতা রহমান।তিনি বলেন, ৭১’র ১৬ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ী হয়েছি, ২৪ এ ফ্যাসীবাদের বিরুদ্ধে বিজয়ী হয়েিছি এবার দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিজয়ী হতে হবে। স্বাধীন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের পতন হয়েছে, সেই বাংলাদেশে নতুন করে কোন মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা হতে দেয়া যাবে না।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতি একটি কঠিন সময় অতিক্রম করছে। দেশে বিশৃংলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের লক্ষ্যে দেশি-বিদেশি নানা এজেন্ট ও চক্র সক্রিয়ভাবে কাজ করছে। চলমান সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নাই।’তিনি প্রতিহিংসা মুক্ত ও শান্তিপূর্ণ রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে জেবেল রহমান গানি ও গোলাম মোস্তফা ভুইয়ার নেতৃত্বে বাংলাদেশ ন্যাপকে শক্তিশালী করার আহ্বান জানান।এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ কৃষি ও পল্লী উন্নয়ন সম্পাদক এএফ এম শরিফুল আলম, সদস্য মো: লিমন মাহমুদ, মো: সাজ্জাদুল ইসলাম, মো: ইব্ররাহিম, মো: সাকিল আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর