1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না - মনিরুল হক চৌধুরী - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ৫৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,মিনি পিকআপ জব্দ মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২ তিতাসে নূরনবী সরকারের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান কুমিল্লা দোকান মালিক সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানান হকার্স মার্কেট নেতৃবৃন্দরা।  কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না – মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না – মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র চর্চার জন্য যে কোন দেশে নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়। একটা নির্বাচিত সরকারই দেশটাকে বাঁচাতে পারে। জাতির কপাল ভালো ক্রান্তিলগ্নে ড. ইউনুসের মতো লোক দেশের দায়িত্বভার নিয়েছে। নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে নির্বাচনী রোডম্যাপে নিয়ে যাচ্ছেন।বুধবার ১০ ডিসেম্বর দুপুরে সদর দক্ষিণ উপজেলার ভুবনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, দীর্ঘদীন ধরে জাতি অস্তিত্ব সংকটে পরে গেছিলো। চব্বিশের আন্দোলনে ছাত্রদের প্রচেষ্টায় আল্লাহ গভীর সংকট থেকে রক্ষা করেছে। ২৪ এ ছাত্ররা আন্দোলন করে জীবন বাজি রেখে স্বৈরাচার সরকাররের পতন ঘটিয়েছে। আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়মা ফেরদৌস রাজপথে ছাত্রদের সাথে আন্দোলন করেছে।তিনি বলেন, ড. ইউনুস চেষ্টা করেছে পর্যাপ্ত সংস্কারের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রচেষ্টায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. ইউনুসের ঐতিহাসিক বৈঠকের ফলে দেশ এখন নির্বাচনের পথে। তফসিল ঘোষণা হচ্ছে আজকালের মধ্যেই।মনিরুল হক চৌধুরী বলেন, স্বাধীনতা আমাদের একটি দেশ দিয়েছে। আমি দেশ মাতৃকার স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছি। আইউব খান আমাকে জেলে নিতে সাহস পায়নি, কিন্তু হাসিনা সরকার বাস পুড়ানোর মিথ্যা মামলায় আমাকে বৃদ্ধ বয়সে জেলে নিয়েছে। আমি ১৮ সালের নির্বাচন জেলে থেকে করেছি।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ এয়াসিনের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌয়ারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহারীয়ার আক্তার মজুমদার, সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, ভুপনপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য রাবেয়া বাশার, কমলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার শিপন, গুলবারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আজাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর