1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা মুক্ত দিবসে শহীদদের স্মরণ ও বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া–কুরআন খতম - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দোকান মালিক সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানান হকার্স মার্কেট নেতৃবৃন্দরা।  কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত

কুমিল্লা মুক্ত দিবসে শহীদদের স্মরণ ও বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া–কুরআন খতম

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা মুক্ত দিবসে শহীদদের স্মরণ ও বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া–কুরআন খতম

“হাজী ইয়াছিনের ধারাবাহিক উদ্যাগ”

নিজস্ব প্রতিবেদক।।

৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা–০৬ আসনের জননেতা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন এর উদ্যোগে এ আয়োজন করা হয়।সোমবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর কান্দিরপাড়ে কুরআন তেলাওয়াত ও খতমের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেলে অনুষ্ঠিত বিশেষ দোয়া-মাহফিলে শহীদদের রুহের মাগফেরাত এবং দেশনেত্রী বেগম জিয়ার শারীরিক সুস্থতার জন্য মোনাজাত করা হয়। এতে কুমিল্লা মহানগর বিএনপি, জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, মাহাবুবুর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, জাসাস মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ভূইয়া।এ ছাড়া অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি, সালমান সাঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষক দলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, যুবদল নেতা সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।দোয়া মাহফিলে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শহীদদের স্মরণে দোয়া করা হয়। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিন গত ১১ দিন ধরে ধারাবাহিকভাবে করআন খতম, দোয়া, খাবার বিতরন, পশু সদকাসহ ধর্মীয় কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। নেতাকর্মীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর