1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু। - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু।

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশকরা গ্রামের মরহুম আবদুল গফুর পাটোয়ারীর ছোট ভাই এনাম পাটোয়ারীর পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের সবার নাম-পরিচয় জানা না গেলেও পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য।দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান,একটি বাস ও একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত এনাম পাটোয়ারীর পরিবার কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশকরা গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। এ খবর এলাকায় পৌঁছালে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।অনলাইন নিউজ কুমিল্লা পরিবারের পক্ষ থেকে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর