নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশকরা গ্রামের মরহুম আবদুল গফুর পাটোয়ারীর ছোট ভাই এনাম পাটোয়ারীর পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের সবার নাম-পরিচয় জানা না গেলেও পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য।দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান,একটি বাস ও একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত এনাম পাটোয়ারীর পরিবার কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশকরা গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। এ খবর এলাকায় পৌঁছালে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।অনলাইন নিউজ কুমিল্লা পরিবারের পক্ষ থেকে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679