1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো পাপ! - কুমিল্লার খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো পাপ!

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো পাপ!

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির,বুড়িচং প্রতিনিধি।।

গুজব মানে কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে অনুমান নির্ভর কথা বলা। যা ইসলামে নিষেধ, না-জায়েজ এবং পাপ। তথ্যটি যদি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় হয় এবং ওই তথ্য বিশ্বাস করার কারণে বড় ধরনের সংঘাত ও হানাহানি ঘটে যাওয়ার আশংকা থাকে। কোরআনে আল্লাহ তায়ালা যেকোনো তথ্য প্রচার করার আগে যাচাই করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, হে মুমিনগণ, যদি কোনো ফাসেক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ আশঙ্কায় যে, তোমরা অজ্ঞতাবশত কোনো দলকে আক্রমণ করে বসবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।
(সুরা হুজুরাত: ৬)।

আরেক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, যে বিষয়ে তোমার জানা নেই, সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। (সুরা ইসরা: ৩৬)।

গুজব বা অনুমান-নির্ভর কথা ছড়ানো মিথ্যা বলার মতোই বড় অপরাধ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা কিছু শোনে তা-ই (যাচাই করা ছাড়া) প্রচার করতে থাকে। (সহিহ মুসলিম: ৭)।

অন্যের ব্যক্তিগত বিষয়ে মন্দ ধারণাও পাপ:
কোরআনে অন্যের ব্যক্তিগত বিষয়ে মন্দ ধারণাকেও পাপ বলা হয়েছে। অন্যের পেছনে লেগে থাকা, দোষ খোঁজা, চর্চা করা আরও গুরুতর পাপ। আল্লাহ তায়ালা বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোনো কোনো অনুমান গুনাহের কাজ। আর তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো এবং একে অপরের গিবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক। তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, অসীম দয়ালু। (সুরা হুজুরাত: ১২)। আমাদের সমাজে অনেকের মধ্যে যেমন অন্যের ব্যক্তিগত বিষয়ে অনুমান নির্ভর তথ্য প্রচার করার অভ্যাস আছে, অহেতুক কৌতূহল, দোষ খোঁজাখুঁজির অভ্যাস আছে, জাতীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়েও অনেক সময় যখন গুজব ছড়িয়ে দেওয়া হয়, তখন অনেকেই তা যাচাই না করেই ছড়িয়ে দিতে থাকে। এটা কোনোভাবেই কাম্য নয়।

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ধর্ম ও সমাজ বিশ্লেষক, ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপক ও চেয়ারম্যান, গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর