1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার কান্দিরপাড়ের দানবীর ব্যবসায়ী ইমান আলী - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার কান্দিরপাড়ের দানবীর ব্যবসায়ী ইমান আলী

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

কুমিল্লার কান্দিরপাড়ের দানবীর ব্যবসায়ী ইমান আলী

বাহার রায়হান।।
ব্রিটিশ আমলের কুমিল্লা শহরে যখন মুসলমান ব্যবসায়ী ছিল খুবই কম, তখন কান্দিরপাড়ের হোটেল ব্যবসায়ী ইমান আলী ছিলেন এক উজ্জ্বল ব্যতিক্রম। তিনি ছিলেন একজন সফল ও দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোক্তা।
ইমান আলী বেকার, শওকত-লিয়াকত হোটেলের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি কুমিল্লার ব্যবসায়িক পরিমণ্ডলে সম্মানজনক স্থান অধিকার করেছিলেন।কেবল সফল ব্যবসায়ীই নন, ইমান আলী ছিলেন প্রকৃত দানবীর। তাঁর পৈতৃক বাড়ি ছিল কাপ্তান বাজারের বেপারী পুকুরের পূর্ব পাড়ে। তিনি এলাকায় একটি ফুরকানিয়া মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যাতে দরিদ্র ও সাধারণ মানুষের সন্তানরা শিক্ষার সুযোগ পায়।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এবং ১৯৭৪ সালের দুর্ভিক্ষে তিনি অসংখ্য ক্ষুধার্ত মানুষকে আহার যোগান দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।আর্থিকভাবে সচ্ছল হওয়ার পর থেকে প্রতি বছর কোরবানি ঈদে দুইটি বড় গরু কোরবানি দিতেন। ঈদের পরের দিন একটি গরুর সমস্ত মাংস দিয়ে খিচুড়ি রান্না করে পুরো গ্রামবাসীকে খাওয়াতেন— যা আজও কুমিল্লার মানুষের কাছে তাঁর দান ও মানবিকতার গল্প হিসেবে স্মরণীয় হয়ে আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর