1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎৩ লাখ টাকায় খুনের চুক্তি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য! - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

‎৩ লাখ টাকায় খুনের চুক্তি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য!

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

‎৩ লাখ টাকায় খুনের চুক্তি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য!

‎স্টাফ রিপোর্টার।।
‎রাজধানীর মিরপুরে আমির হোসেন নামে এক ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক রাসেল খান। তিনি ৩ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে ওই ব্যবসায়ীকে হত্যা করার পরিকল্পনা করেন। রোববার (১৯ অক্টোবর) বিকালে রাসেল খান ও এক ভাড়াটে খুনির কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিও নিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।‎যুগান্তরের হাতে আসা ৬ মিনিট ২৪ সেকেন্ডের একটি হোয়াটসঅ্যাপ কল রেকর্ডে শোনা যায়, রাসেল খান নামের ওই নেতা এক ভাড়াটে খুনিকে ৩ লাখ টাকার চুক্তিতে আমির নামে এক ব্যক্তিকে হত্যার নির্দেশ দিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর-১১ নম্বরের মোহাম্মদিয়া মার্কেটের ব্যবসায়ী ও মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেনের সঙ্গে মার্কেট উন্নয়ন প্রকল্পকে ঘিরে রাসেল খানের বিরোধ চলছিল। মার্কেটটিকে বহুতল ভবনে রূপান্তরের পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের জেরে এ হত্যার পরিকল্পনা করা হয় বলে ধারণা করা হচ্ছে। ‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাসেল খান বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার। ওই অডিওতে যে কণ্ঠ শোনা গেছে, সেটা আমার নয়। আমার নাম্বার ব্যবহার করে আমার ছবি লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।ফের বিস্ফোরক অভিযোগ মেঘনা আলমের ‎ফের বিস্ফোরক অভিযোগ মেঘনা আলমের এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান যুগান্তরকে বলেন, অডিওটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর