1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ৫৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,মিনি পিকআপ জব্দ মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২ তিতাসে নূরনবী সরকারের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান কুমিল্লা দোকান মালিক সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানান হকার্স মার্কেট নেতৃবৃন্দরা।  কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী আবু বক্কর সিদ্দিক। প্রধান বক্তা ছিলেন ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন মেম্বার। উদ্বোধক ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কাজী রফিক।শনিবার (১৮ অক্টোবর) বিকেলে যুগিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদলের কার্যকরি সভাপতি ফারুক খাঁন, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ মজুমদার, ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক, সহ-সাধারণ সম্পাদক জসিম মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের।চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদলের সদস্য আবু বক্কর আবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ও ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাইফুল ইসলাম সবুজ, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক মো: পলাশ, চৌদ্দগ্রাম পৌরসভা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকদল নেতা মো: মোশাররফ, আবু বক্কর, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: জুয়েল, ঘোলপাশা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ফুল মিয়া, ঘোলপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুর রহমান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঘোলপাশা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আবুল খায়ের, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আব্দুল লতিফ চৌধুরী, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আইয়ুবী, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: রাসেল সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে মো: রিয়াজ উদ্দিনকে সভাপতি, মো: আবু বক্করকে সাধারণ সম্পাদক ও মো: জাফর আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর