1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় মদিনার কাফেলা বাংলাদেশ এর উদ্যোগে অলি- আউলিয়ার মাজার, দরবার ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লায় মদিনার কাফেলা বাংলাদেশ এর উদ্যোগে অলি- আউলিয়ার মাজার, দরবার ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লায় মদিনার কাফেলা বাংলাদেশ এর উদ্যোগে
অলি- আউলিয়ার মাজার, দরবার ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির,সিনিয়র স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার হোমনায় ৪টি মাজারে হামলাসহ দেশের বিভিন্ন দরবার, মাজার ও খানকায় ভাংচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনার প্রতিবাদে কুমিল্লায় মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে কুমিল্লা দারোগা বাড়ীস্থ শাহ্ আবদুল্লাহ গাজীপুরী (রহ:) মাজার শরীফ থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে কান্দিরপাড়স্থ পূবালী চত্বরে এসে মানববন্ধন ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, শাহ্ আবদুল্লাহ গাজীপুরী (রহ:) জামে মসজিদের খতিব ও সভাপতি মদিনার কাফেলা কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা মোঃ ইয়াছিন নূরী আল কাদরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মদিনার কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ডাঃ এম এ কাদের খান মাধবপুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। বক্তব্য রাখেন, মদিনার কাফেলা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোঃ আবু সাঈদ নঈমী আত্ব তাহেরী, মদিনার কাফেলা কুমিল্লা মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ রহিম উল্লাহ রহিম, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ মাইনুদ্দিন রুবেল, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা পারভেজ রেজা কাদরী, ব্রাহ্মণপাড়া উপজেলা আহবায়ক মোসলেম উদ্দিন, মোঃ ফাহাদ হোসাইন প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান স্বাধীন, প্রকাশনা সম্পাদক মোঃ ওমর ফারুক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মোঃ জালাল হোসেন ও মোঃ মোবারক হোসেন। মদিনার কাফেলা কুমিল্লা মহানগর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ টিপু বখশীর উপস্থাপনায় বিক্ষোভ, মানববন্ধন ও পথসভায় বক্তব্য শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর