1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু ‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল! জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন কালীগঞ্জে তথ্য চাইতেই ঘুষ দাবি, সাংবাদিকের মোবাইল ছিনতাই, লাঞ্ছিত করার অভিযোগ পিআইও মফিজের বিরুদ্ধে কুমিল্লা বিভাগ: ৫৪ বছরের অপেক্ষার অবসান চায় কুমিল্লাবাসী! কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে জনজীবন কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসস্থান যোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন। পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইসলামী ফ্রন্টের উপজেলা নবনির্বাচিত কমিটি গঠিত। কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়নে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার থেকে ১২ কেজি গাঁজাসহ যুবদলের জামান হোসেন (৩৪) কে আটক করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিয়মিত মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল হাছান, এএসআই শাহপরান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান। এসময় কালিকাপুর বাজারে শ্রীমন্তপুর প্রবাসী মনির হোসেনের বাড়ির সামনে বাগড়া-কুমিল্লা সড়কে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় জামানকে আটক করা হয়। অভিযানের সময় জামানের ভাই সুমন পালিয়ে যায়। আটককৃত জামান হোসেন উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়ার আব্দুল হামিদের ছেলে এবং ইউনিয়ন যুবদল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগে একটি ধর্ষণ মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, জামান দীর্ঘদিন ধরে ভারত থেকে মাদকসহ বিভিন্ন পণ্য ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন।ওসি আজিজুল হক বলেন, “আটক জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(খ) ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর