1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা দেবীদ্বার'র বিয়ের দাওয়াতে যেতে নিষেধ করায় গৃহবধূর আত্মহত্যা! - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা দেবীদ্বার’র বিয়ের দাওয়াতে যেতে নিষেধ করায় গৃহবধূর আত্মহত্যা!

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা দেবীদ্বার’র বিয়ের দাওয়াতে যেতে নিষেধ করায় গৃহবধূর আত্মহত্যা!

এবিএম আতিকুর রহমান বাশার,নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামে স্বামীর নিষেধের পর বিয়ের দাওয়াতে না গিয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সালমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত সালমা আক্তার বালিবাড়ি গ্রামের ভূঁইয়া বাড়ির কেফায়েতুল্লাহ রুবেল (৩৩)-এর স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী রাইসা (১০) ও সারামনি (৬) স্বামী কেফায়েতুল্লাহ রুবেল কুমিল্লা ইপিজেড-এ চাকরি করেন।নিহতার শ্বশুর মজিবুর রহমান বাবুল ভূঁইয়া জানান, “আজ আমার ভাই আবুল হোসেন ভূঁইয়ার মেয়ে তাহমিনার বিয়ে ছিল। আমার পুত্রবধূ নিজেই বিয়ের সব আয়োজন শেষ করে ঘরে এসে গোসল করেন এবং পরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সংসারে কোন অভাব ছিল না, স্বামীর সঙ্গেও ঝগড়া-বিবাদ ছিল না। কেন এমন করল বুঝতে পারছি না।”
নিহতের বড় মেয়ে রাইসা জানায়, মা-বাবার মধ্যে ঝগড়ার পর মা ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন। স্থানীয় নজরুল ইসলাম জানান, রুবেলের চাচা আবুল হোসেন ভূঁইয়ার সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ভালো না থাকায়, রুবেল স্ত্রীকে বিয়েতে যেতে নিষেধ করেছিলেন। এতে অভিমানে সালমা আত্মহত্যা করেন। এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “পারিবারিক কলহের জেরে গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বামী পাশের ঘরের বিয়েতে যেতে নিষেধ করায় তিনি আত্মহত্যা করেন। অপমৃত্যু মামলা দায়ের করে লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর