1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাশ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাশ

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

চাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাশ

স্টাফ রিপোর্টার।।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন আকাশ দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী এই শিক্ষার্থী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে চাকসু নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর প্রার্থী হওয়া বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আকাশ দাশের প্রার্থিতা ইতিমধ্যেই ক্যাম্পাসে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, এটি সমতা ও অন্তর্ভুক্তির পথে একটি ইতিবাচক অগ্রগতি।আকাশ দাশ জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। তার লক্ষ্য হলো শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করা। তিনি বিশ্বাস করেন, নির্বাচিত হলে সকল শিক্ষার্থীর কণ্ঠস্বরকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে।চাকসু নির্বাচনে তার অংশগ্রহণ কেবল একজন প্রার্থীর লড়াই নয়, বরং প্রতিবন্ধী ও প্রান্তিক শিক্ষার্থীদের সামাজিক স্বীকৃতি অর্জনেরও প্রতীক বলে মনে করছেন অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর