1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎ব্রাহ্মণপাড়া চান্দলায় পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু ‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল! জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন কালীগঞ্জে তথ্য চাইতেই ঘুষ দাবি, সাংবাদিকের মোবাইল ছিনতাই, লাঞ্ছিত করার অভিযোগ পিআইও মফিজের বিরুদ্ধে কুমিল্লা বিভাগ: ৫৪ বছরের অপেক্ষার অবসান চায় কুমিল্লাবাসী! কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে জনজীবন কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসস্থান যোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন। পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইসলামী ফ্রন্টের উপজেলা নবনির্বাচিত কমিটি গঠিত। কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়নে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

‎ব্রাহ্মণপাড়া চান্দলায় পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়া চান্দলায় পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। (১৫ সেপ্টেম্বর) সোমবার রাত সারে ৩টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা পশ্চিমপাড়া আলী আহাম্মদ মুহরীর বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দল প্রায় ১.৫ ভরি স্বর্ণ, মসজিদ ফান্ডের নগদ ৯০ হাজার টাকা, ২টি স্মার্টফোটসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার দাবী করেন। ভুক্তভোগী পরিবার এর সদস্য মোঃ আবুল কালাম (৬৫) বলেন, সোমবার রাত সারে ৩টার দিকে ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের ৩ জন সদস্যকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত বেঁধে ফেলে ৫-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল। তারা মুখে গামছা ও মাষ্ক পড়া ছিলো। ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র ছেনি ও লোহার রড ছিলো। তারা মোঃ আবুল কালামকে ছেনি দিয়ে হাতে রক্তাক্ত করে। তারা প্রথমে হাত বেঁধে ঘরের ভেতর আলমারির চাবি নিয়ে ১.৫ ভরি কানের ও গলার স্বর্ণ, মসজিদ ফান্ডের নগদ ৯০ হাজার টাকা, ২টি স্মার্টফোটসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তিনি জানান, ডাকাতরা চলে যাওয়ার পর সকালে এলাকাবাসীদের খবর দিলে তারা তাদের উদ্ধার করেন। খবর পেয়ে (দেবিদ্ধার-ব্রাহ্মণপাড়া) সার্কেলের এএসপি মোঃ শাহিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্তনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর