1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ, সন্ত্রাসী হামলায় সংবাদদাতা পরিবারসহ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে! - কুমিল্লার খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’ পালিত হবে…প্রধানমন্ত্রী তারেক রহমান  শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে ড. শাহ্ মোঃ সেলিম এর শ্রদ্ধাজ্ঞাপন ও আহবান : কুমিল্লার তিতাসে যুবদল নেতা লতিফ হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল! কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ আটক ১ কুমিল্লায় কৃষকদের ক্ষতিপূরণে প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি পরিবেশ মন্ত্রীর মোস্তাক মিয়ার বক্তব্যের জবাবে হাসনাত আবদুল্লাহ – এটি তো রাজস্ব খাতের বরাদ্দ নয়, এডিপি প্রকল্পের বরাদ্দ চৌদ্দগ্রামের বিএনপির কিছু নেতার চাইতে প্রধানমন্ত্রীর কাছে আমার গুরুত্ব অনেক বেশি –ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু! বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটোগ্রাফি এর ইতিহাস! কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যায় প্রধান আসামি আটক র‍্যাবের জালে! 

তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ, সন্ত্রাসী হামলায় সংবাদদাতা পরিবারসহ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে!

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ, সন্ত্রাসী হামলায় সংবাদদাতা পরিবারসহ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে!

স্টাফ রিপোর্টার।।
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ১১নং কৈমারী মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৌজা ছিঁড়াবদী এলাকায় তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। দিনে-দুপুরে ও গভীর রাতে ড্রেজার মেশিন বসিয়ে বাঁধ থেকে মাত্র ২০ ফুট দূরে বালু তোলা হচ্ছিল। স্থানীয়ভাবে এসব বালু ব্যবহার করার পাশাপাশি বাণিজ্যিকভাবেও বিক্রি করা হচ্ছিল।প্রথমে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনকারীদের সতর্ক করে কার্যক্রম বন্ধ করেন। কিন্তু রাতের আঁধারে আবারও বালু উত্তোলন শুরু হলে বিষয়টি ৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। ইউএনও’র নির্দেশে এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন এবং কিছু পাইপ ভেঙে দেন। এসময় উত্তোলনকারীদের কঠোরভাবে সতর্কও করা হয়।এরপর ক্ষুব্ধ বালু ব্যবসায়ী চক্র ইউএনওকে তথ্য দেওয়ার অভিযোগে স্থানীয় সংবাদদাতা মো. সিয়াম ইসলামকে হুমকি দেয়। তাকে হত্যার হুমকি দিয়ে হাত-পা ভেঙে দেওয়ার কথাও বলা হয়। এ ঘটনায় সিয়াম ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নিরাপত্তার কথা উল্লেখ করে পোস্ট দেন এবং জলঢাকা থানায় একটি অভিযোগও দায়ের করেন।অভিযোগ দায়েরের মাত্র দুই দিন পর, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দেশীয় অস্ত্র দা, কুড়াল ও লাঠি নিয়ে বালু ব্যবসায়ী চক্র সংবাদদাতা সিয়াম ইসলাম ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে সিয়াম, তার বাবা এবং ছোট ভাইসহ চারজন গুরুতরভাবে আহত হন।আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসকরা অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।হামলায় সিয়ামের বাবার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। তার মাথায় ২৫টি সেলাই দিতে হয় এবং একটি হাত ভেঙে যায়। সিয়ামের মাথায়ও ২২টি সেলাই দিতে হয়েছে। ছোট ভাই সিহাবও হাত ভেঙে গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্র জানায়, তিস্তা বাঁধ সংলগ্ন একটি ছোট্ট ঘরে সিয়াম তার পরিবার নিয়ে বসবাস করেন। তার বড় ভাই রুহুল কুদ্দুস বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এক হামলাকারীকে আটক করে। তবে বাকি আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। তাদের অভিযোগ, প্রভাবশালী একটি মহল মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে।জলঢাকা থানার ওসি বলেন, “এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আসামিদের আইনের আওতায় আনা হবে এবং দোষীরা শাস্তি ভোগ করবেই।”বর্তমানে আহত সংবাদদাতা সিয়াম ইসলাম ও তার পরিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর